নিজ হাতে ঝাড়ু, রাস্তায় নেমে পরিচ্ছন্নতা অভিযানে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি রাসেল

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
নিজ হাতে ঝাড়ু, রাস্তায় নেমে পরিচ্ছন্নতা অভিযানে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি রাসেল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে স্থানীয়দের দুর্ভোগ বাড়ছিল। দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে পথচারী ও বাসিন্দাদের চলাচলে সমস্যা হচ্ছিল। এ অবস্থায় চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ব্যতিক্রমী উদ্যোগ নেন। গতকাল সোমবার সকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজ হাতে রাস্তা পরিষ্কার কাজে অংশ নেন।


পৌরসভার সহযোগিতায় সড়কের দুই পাশের জমে থাকা ময়লা অপসারণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে যত্রতত্র আবর্জনা না ফেলা হয়, সে জন্য কলোনীপাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এমপি মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ময়লা পড়ে থাকতে দেখেছি। আজ পৌরসভার সহায়তায় পরিষ্কার করা হয়েছে এবং দুটি ডাস্টবিন বসানো হয়েছে। সবাই যদি নির্ধারিত স্থানে ময়লা ফেলেন, তাহলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।


পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনজারভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক, এইচ এম মোস্তফা এবং স্থানীয় নেতা-কর্মীরা। এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তাদের আশা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি পেলে এলাকায় স্থায়ীভাবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)