আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার খাসকররা হয়ে সরোজগঞ্জ সড়কের সাতকপাট এলাকায় দীর্ঘদিন ধরে ঘটে আসা চুরি ও ছিনতাইয়ের মূলহোতা হিসেবে পরিচিত বেলগাছি গ্রামের দুদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এজাহারভুক্ত আসামি আমির হামজা ওরফে দুদু (৩২) গ্রেপ্তার হন। থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আমির হামজা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গতকাল রোববার ভোর ৫টার দিকে সাতকপাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলগাছি গ্রামের ‘বোমা কালাম’-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন দুদু। কালামের মৃত্যুর পর তার ছোট ভাই ওল্টুকে সঙ্গে নিয়ে তিনি চুরি-ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট চক্র গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। সাতকপাট এলাকায় সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ভ্যানচালক থেকে শুরু করে প্রসূতি মা- কেউই তাদের হয়রানি থেকে রক্ষা পাননি বলে এলাকাবাসীর দাবি। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)