পঁচা খেজুর বিক্রি, তিন প্রতিষ্ঠানে জরিমানা

আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
পঁচা খেজুর বিক্রি, তিন প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:

মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।


এসময় বাজারের বিভিন্ন ফল ও মুদি দোকান তদারকি করে পণ্যের মান, মূল্যতালিকা ও মেয়াদ যাচাই করা হয়। অভিযানকালে পঁচা খেজুর বিক্রির দায়ে মেসার্স মিলন ফল ভান্ডারকে ৫ টাকা জরিমানা করা হয় এবং বিক্রির জন্য রাখা পঁচা খেজুর জব্দ করা হয়। এছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স রিমি ভ্যারাইটিজ স্টোরের মালিক লাল্টুকে ৩ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে মিজান স্টোরের মালিক মিজানকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।


প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ ক্রেতারা নিরাপদ ও ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)