কুড়ুলগাছিতে ঈদগাহের গাছ কাটার ঘটনায় সভাপতি বহিষ্কার

১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
কুড়ুলগাছিতে ঈদগাহের গাছ কাটার ঘটনায় সভাপতি বহিষ্কার ছবির ক্যাপশন:

কুড়ুলগাছি মাদ্রাসাপাড়া ঈদগাহ ময়দানের গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অবশেষে সভাপতির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কমিটি। গতকাল রোববার বেলা তিনটায় ঈদগাহ প্রাঙ্গণে কমিটির সদস্য ও গ্রামবাসীর উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগের বিষয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে সভাপতি ইদ্রিস আলীকে দোষী প্রমাণিত করা হয়।


সভায় উপস্থিত সূত্রে জানা যায়, এসময় ইদ্রিস আলী তার ভুল স্বীকার করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে কমিটি ও উপস্থিত গ্রামবাসী সর্বসম্মতিক্রমে তাকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তাকে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী, ঈদগাহ পরিচালনা কমিটির সহসভাপতি শহীদ ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তুহিন রেজা সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘রোববার বিকেল ৩টায় ঈদগাহ প্রাঙ্গণে কমিটির সদস্য ও গ্রামবাসীর উপস্থিতিতে একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে গাছ কাটার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে সভাপতি ইদ্রিস আলী দোষী প্রমাণিত হন এবং তিনি নিজেও তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সহসভাপতি শহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চাই ঈদগাহ ময়দানের সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হোক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”


সভায় বক্তারা বলেন, ঈদগাহ ময়দান এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। ভবিষ্যতে এ ধরনের কোনো সিদ্ধান্ত কমিটির সর্বসম্মতিক্রমে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেওয়া হবে বলে তারা আশ্বাস দেন। ঘটনার পর এলাকায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)