চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের চাকায় বোরখা পেঁচিয়ে দুজন আহত

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের চাকায় বোরখা পেঁচিয়ে দুজন আহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের চাকায় বোরখা পেঁচিয়ে নারীসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা তিনটায় পৌর শহরের ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর হাজরাহাটি হাজী পাড়ার মৃত মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকারের ছেলে রিপন সরকার (৫০) ও তার স্ত্রী কাজলী খাতুন (৪১)।


আহত রিপন সরকার বলেন, ‘আমি ও আমার স্ত্রী বড় বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথের মধ্যে আমার স্ত্রীর বোরখা মোটরসাইকেলের সাথে পেঁচিয়ে আমরা পড়ে যাই। আমি গুরুতর আহত না হলেও আমার স্ত্রীর মাথায় প্রচুর আঘাতে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে স্থানীয়দের সাহায্যে আমরা সদর হাসপাতালে আসি।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘দুপুরে জরুরি বিভাগে একজন রোগী আসেন। মোটরসাইকেলে বোরখা পেঁচিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম পেয়েছেন। ইমারজেন্সিতে তাকে প্রাথমিক চিকিৎসার পর আমরা ভর্তি রাখি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)