আলমডাঙ্গায় শ্রমিকদের লাঠির আঘাতে ভাটা মালিক আহত, হাসপাতালে ভর্তি

আপলোড তারিখঃ 2026-02-22 ইং
আলমডাঙ্গায় শ্রমিকদের লাঠির আঘাতে ভাটা মালিক আহত, হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় শ্রমিকদের লাঠির আঘাতে এক ইটভাটা মালিক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইটভাটা মালিক হায়দার আলী ওয়াল (৪৫) ঘোষবিলা গ্রামের সুরাপ আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইটভাটার লেবার সর্দার মিঠু শ্রমিকদের নিয়ে ভাটা থেকে পাকা ইট বের করে একত্র করছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে ইটভাটা মালিক ওয়ালের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লেবার সর্দার মিঠু শ্রমিকদের নিয়ে নিজ এলাকা নারায়ণকান্দি গ্রামে চলে যান। পরে স্থানীয় ইউপি সদস্য আক্তার মেম্বারের নির্দেশে লেবার সর্দার মিঠুসহ সামিউল, নয়ন, ইমাদুল, সাগর, সিদ্দিক, সুজন, স্বপন ও সুরুজসহ আরও ১০-১২ জন ইটভাটায় প্রবেশ করে ওয়ালের ওপর হামলা চালান। এ সময় লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।


ঘটনার পর অন্যান্য শ্রমিকেরা আহত ওয়ালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার সময় শ্রমিক নয়ন ও ইমাদুলকে স্থানীয় শ্রমিকরা আটক করলেও পরে ইউপি সদস্য এসে তাদের ছাড়িয়ে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।


এ বিষয়ে এখনো থানায় মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)