মাদক উদ্ধার, ভারতে যাওয়ার সময় আটক ৯

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2026-02-22 ইং
মাদক উদ্ধার, ভারতে যাওয়ার সময় আটক ৯ ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী-পুরুষসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।


বিজিবি জানায়, গতকাল শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. সুমনের বাঁশবাগানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৬-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. সজিবের আমবাগানে অভিযান চালিয়ে ১০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে একই দিন বেলা ৩টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৯-আর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সিংগা গ্রামের প্রবীর ভক্ত (৩৮) নামের একজন পুরুষ রয়েছেন। 


এছাড়া বেলা ২টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৪-আর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আরও ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কারিনগর গ্রামের কংকন বিশ্বাস (৩৭) নামে একজন পুরুষ রয়েছেন। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)