ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বাজারে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স লাবিব ট্রেডার্স’-এর উদ্বোধন করা হয়েছে। এদিন উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আসর নামাজের পর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেডের আন্দুলবাড়ীয়া শাখা ভবনের নিচতলায় এ উদ্বোধনী আয়োজন করা হয়।
ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্বত্ত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক আনোয়ারুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে ভবনের ছাদে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শতাধিক মুসল্লি অংশ নেন। দোয়া পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী।
আয়োজক হাবিবুর রহমান হাবিব জানান, ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকাই তাঁর লক্ষ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী ও তবারক বিতরণ করা হয়।
