ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-02-20 ইং
ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তান করা হয়েছে। গত বুধবার বিকেলে সদর উপজেলার কালা লক্ষ্মীপুর নামক স্থানে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস।


গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শরিফুল বিশ্বাসের ছেলে হোসেন মনির।


ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় ৪৪ টি প্যাকেটের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকাভুক্ত করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)