আলমডাঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান

৫ মাছ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-20 ইং
আলমডাঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা মাছ বাজারে রাস্তার ড্রেন দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পৌরসভার রাস্তা ও ড্রেনের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী।


অভিযানে মাছ বাজারের তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন- গোবিন্দপুর মাঠপাড়ার বুলবুল হোসেনের ছেলে জনি আলম (৩০), কাটাভাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শিতল হোসেন (৩৫) এবং মাছ বাজারপাড়ার আহমেদ বিশ্বাসের ছেলে সুজন আহমেদ (৫০)। এছাড়া কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সাহেবপুর এলাকার মো. হুসাইনকে ১ বছরের কারাদণ্ড, মো. মমিনুলকে ৭ দিন, হাসানকে ১৫ দিন এবং তুষারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী জানান, পৌরসভার রাস্তা ও ড্রেন দখলমুক্ত করে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পৌরসভা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)