চুয়াডাঙ্গায় পুকুরে মিলল নবজাতকের মরদেহ

আপলোড তারিখঃ 2026-02-20 ইং
চুয়াডাঙ্গায় পুকুরে মিলল নবজাতকের মরদেহ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ার শানবাঁধানো পুকুরে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে জড়ো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এটি কীভাবে এবং কার মাধ্যমে এখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)