ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে চুয়াডাঙ্গার ছয় কৃতি সন্তান

আপলোড তারিখঃ 2017-11-15 ইং
ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে চুয়াডাঙ্গার ছয় কৃতি সন্তান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:  DUSAC, Where Path-makers Grow up, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) এর শ্লোগানের সার্থকতা প্রমান করেছেন ডুসাকের ছয় সদস্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান নয়ন আলী, পলাশ হোসেন, শফিকুল ইসলাম, শিবলী, পিয়াশ ও রফিকুল। বাংলাদেশ ছাত্রলীগের হল কমিটিতে এবার স্থান পেয়ে তারা দেশবাসীকে প্রথম রাজধানী চুয়াডাঙ্গার রাজনীতির ইতিহাস সম্পর্কে আবারো জানান দিলেন। জানা যায়, গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে পাঠাগার সম্পাদক পদে স্থান পেয়েছেন নয়ন আলী। সে চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি গ্রামের কুয়েত প্রবাসী সাবলুল রহমানের ছেলে। ত্রান ও দুর্যোগ সম্পাদক পদ পেয়েছেন পলাশ হোসেন। সে আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের রাশিদুল হাসানের ছেলে। মাস্টারদা সূর্যসেন হলের দপ্তর সম্পাদক পদ পেয়েছেন শফিকুল ইসলাম। সে দামুড়হুদার জয়রামপুর গ্রামের নাজের আলীর ছেলে। অমর একুশে হলের সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইমতিয়াজ বুলবুল পিয়াশ। সে চুয়াডাঙ্গা শহরের কলেজপাড়ার মো. ছানোয়ার হোসাইন জোয়ার্দ্দারের ছেলে। অমর একুশে হলের সহ-সম্পাদক হয়েছেন রফিক উদ্দিন সাজ্জাদ। সে আলমডাঙ্গার গোকুলখালী বাজার পাড়ার রায়হান উদ্দিনের ছেলে। জহুরুল হক হলের উপ-আন্তর্জাতিক সম্পাদক পদ পেয়েছেন মো. শিবলী । তার বাড়ি চুয়াডাঙ্গার সদরে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নয়ন আলী বলেন, ‘অতীতের মতো সামর্থের সর্বোচ্চ দিয়ে সংগঠনের জন্য কাজ করবো। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা যেভাবে দেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাব’। ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক আহমেদ পিপুল, ডুসাক উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি ও ডুসাকের বর্তমান সভাপতি হাসানুজ্জামান পলাশ ও সেক্রেটারি পিয়াশ সকলকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ডুসাক থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি কমিটিতে প্রায় ২৫ জন বর্তমানে দায়িত্বরত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)