চুয়াডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রমজান উপলক্ষে গান বাদ, কবিতা-চিত্রাঙ্কনসহ নানা আয়োজন

আপলোড তারিখঃ 2026-02-17 ইং
চুয়াডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের শহরের বিভিন্ন স্থানে এই দিবসকে স্মরণ করে বিভিন্ন ধরণের ফেস্টুন সেট করা হবে। পবিত্র মাহে রমজানের জন্য ২০ শে ফেব্রুয়ারির ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৮ই ফেব্রুয়ারি। রোজার সময় গান-বাজনা থেকে দূরে থাকায় শ্রেয়।’ তিনি আরও বলেন, ‘ফুল দিতে যাওয়ার সময় সাধারণত আগে পুষ্পস্তবক অর্পন করার জন্য হুড়োহুড়ি লেগে যায়। এটা যাতে না হয়, সে বিষয়ে পুলিশ এবং কলেজের বিএনসিসি খেয়াল রাখবে। সিরিয়াল করে লিখে রাখা হবে এবং মাইকে এক এক করে ডাকা হবে। অহেতুক আমরা ওখানে ভিড় বা ধাক্কাধাক্কি করব না, আমাদের সিরিয়াল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। শ্রদ্ধা আগে দিলেও যা, একটু পর দিলেও তাই, সম্মান তো কমছে না।’


আন্তর্জাতিক দিবসটির দিন গানের কথা উল্লেখ করলে তিনি বলেন, রোজা উপলক্ষে গান বাদ রাখি। ওই দিন কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, নাটিকা এগুলো প্রদর্শন করা যাবে। ওই দিন প্রতিটা স্কুলে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এতে শিক্ষার্থীদের মেধার মানউন্নয়ন হবে।’


অনুষ্ঠান শেষে ২১ শে ফেব্রুয়ারি দিনব্যাপীর কার্যবিবরণী পাঠ করে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস.এস.এম আব্দুর রইফ শিবলু, কালচারাল অফিসার মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ, জেলা প্রাণিসম্পদ অফিসার শাহাবুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডল, জেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার, তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ, বিভিন্ন দপ্তরের কর্মচারী-কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)