আলমডাঙ্গায় অনলাইন ‘এসএফ টিভি’র বর্ষপূর্তি উদ্যাপিত

আপলোড তারিখঃ 2026-02-17 ইং
আলমডাঙ্গায় অনলাইন ‘এসএফ টিভি’র  বর্ষপূর্তি উদ্যাপিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় অনলাইন নিউজপোর্টাল ‘এসএফ টিভি’ ৮ বছর পূর্ণ করে ৯ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গার এরশাদপুরস্থ নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএফ টিভির পরিচালক সঞ্জু আহমেদের সভাপতিত্বে এবং আব্দুর জব্বার রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


অনুষ্ঠানে অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম এবং সাধারণ সম্পাদক রুনু খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি ও দৈনিক খাসখবরের সসহকারী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের স্টাফ রিপোর্টার খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সাংবাদিক প্রশান্ত এবং খন্দকার শাহ আলম মণ্টু, কবি গোলাম রহমান চৌধুরী, রহমান মুকুল, মুর্শিদ কুলিন, অনিক সাইফুল, শরিফুল ইসলাম প্রমুখ।


প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে এসএফ টিভির সকল স্তরের কলাকুশলী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পরিচালক সঞ্জু আহমেদ। এরপর উপস্থিত সকলের জন্য আয়োজিত এক প্রীতি মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)