জীবননগর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

আপলোড তারিখঃ 2026-02-17 ইং
জীবননগর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছবির ক্যাপশন:

জীবননগরে জীবননগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সমিতির কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবু জাফর। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জামিল আখতার। সভায় সমিতির বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সমিতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)