আলমডাঙ্গার বেলগাছীতে ছেলের হামলায় বাবা আহত

আপলোড তারিখঃ 2026-02-17 ইং
আলমডাঙ্গার বেলগাছীতে ছেলের হামলায় বাবা আহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের বাগানপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় আমীর হোসেন (৫০) নামের এক ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। তিনি পেশায় দিনমজুর ও পাখিভ্যানচালক। অভিযুক্ত তার বড় ছেলে টিপু সুলতান (৩০)। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 


আহত আমীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ছেলে তার খোঁজখবর রাখে না এবং আগেও তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। সোমবার ছাগল বিক্রির টাকা চাইতে গেলে ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হত্যার হুমকি দেয়। একপর্যায়ে শাবল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি সরে যান, তবে শাবলের আঘাত তার চোখে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।


স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু সুলতান বাবার কাছ থেকে কেনা ছাগলের টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে এ হামলা চালান। এলাকাবাসীর ভাষ্য, অভিযুক্ত কয়েকদিন ধরে নেশায় জড়িত ছিলেন, যা ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। ঘটনার পর স্থানীয়রা আহত আমীর হোসেনকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার চোখে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল-এ রেফার্ড করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনায় আমীর হোসেন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)