বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2026-02-16 ইং
বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শনিবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম উম্বাদ আলী জোয়ার্দ্দার আলমডাঙ্গা মুন্সিগঞ্জের খুদিয়াখালী গ্রামের মৃত খোকাই জোয়ার্দ্দারের ছোট ছেলে। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুপরিচিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত ছিলেন।


গত রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা মুন্সিগঞ্জে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের চাতালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহনেওয়াজ মেহেদী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইন-এর একটি চৌকস পুলিশ দল।


এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাব উদ্দিন, নবাব আলী, শমসের মল্লিক, আবেদ আলী, শফি উদ্দিন, আব্দুল কুদ্দুসসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধীজনরা। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মুন্সিগঞ্জ পশুহাট সংলগ্ন তেল পাম্পের পেছনের চাতালে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম উম্বাদ আলী জোয়ার্দ্দার বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. একরামুল হক জোয়ার্দ্দার ও ব্যবসায়ী এনামুল হক জোয়ার্দ্দারের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)