জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

৪২ বোতল ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-02-15 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৮ বিজিবি জানায়, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুঘাপুর গ্রামের আমিন হোসেনের আমবাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এর আগে একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুল মিয়ার ভুট্টা খেতের দক্ষিণ পাশ থেকে চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ২ হাজার ৪৮ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে ডেক্সামেথাসন, সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড এবং সাফ ফাঙ্গিসাইড।


বিজিবি জানায়, উদ্ধারকৃত মদ ও ওষুধ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)