কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরে সাধু সংঘ

আপলোড তারিখঃ 2026-02-15 ইং
কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরে সাধু সংঘ ছবির ক্যাপশন:

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে ২০তম সর্ম্পাল দিবস উদ্‌যাপন, শুভ সাধু সঙ্গ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় হরিশচন্দ্রপুর নতুনগ্রামের সদর আশ্রম কেন্দ্রের আয়োজন করা হয়। মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কলিম উদ্দীন, আশ্রম কমিটির সভাপতি ফজলুর রহমান মাস্টার ও ওহিদ চিশতি।


প্রধান বক্তা ছিলেন তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাফিজ মাস্টার। বিশেষ বক্তা ছিলেন তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবির জাহাঙ্গীর খান, তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাদল, তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় দরবার সম্পাদকমালেক চিশতি।


আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সানোয়ার হোসেন, আজগার বাউল, অনামিকা মাঝি, মুনসুর আলী, খেপা মান্নান ও আক্তারুল ইসলামসহ বিভিন্ন গ্রাম থেকে আগত বাউল শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজক আ. গফুর সাঁইজির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল হাসান ডাবলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)