কৃতজ্ঞতা প্রকাশ

আপলোড তারিখঃ 2026-02-14 ইং
কৃতজ্ঞতা প্রকাশ ছবির ক্যাপশন:

প্রিয় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসী,
আসসালামু আলাইকুম। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে আপনারা আমাকে যে আন্তরিক সমর্থন, ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের বিষয়।
নির্বাচনের পুরো সময়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দিন-রাত মাঠে থেকে কাজ করেছেন, সাহস ও প্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা ও সম্মান রইল। আপনাদের এই আন্তরিকতা ও ত্যাগ আমি আজীবন স্মরণে রাখব। আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি, জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি চুয়াডাঙ্গা-১ আসনকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রিয় এই জনপদের দীর্ঘদিনের অবহেলা দূর হবে, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে- এই আশাই করি।
মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার আমার সবসময়ই ছিল এবং থাকবে। ক্ষমতা বা পদ-পদবির গণ্ডির বাইরে থেকেও চুয়াডাঙ্গার উন্নয়ন, অধিকার ও ন্যায্য দাবির পক্ষে আমি সোচ্চার থাকব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ আমাদের প্রিয় চুয়াডাঙ্গাকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে পরিচালিত করুন- এই কামনাই করি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

শুভেচ্ছান্তে,
মো. শরীফুজ্জামান শরীফ
সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত
চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)