চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড আমির আটক

আপলোড তারিখঃ 2026-02-13 ইং
চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড আমির আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে ওয়ার্ড জামায়াতের আমির আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. শরীফ পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে বিষয়টি জানায়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নগদ ৭৯ হাজার টাকাসহ আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।


স্থানীয় সাংবাদিক সুমন পারভেজ খান বলেন, ‘জামায়াত নেতা শরীফ ভোটারদেরকে নগদ টাকা বিতরণ করছিললেন। আমরা বিষয়টি দেখেছি।’ নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, ‘জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফ নামে একজন নগদ ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)