কুড়ুলগাছিতে ১০ কাঠা জমির লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কৃষকের ৫০ হাজার টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2026-02-11 ইং
কুড়ুলগাছিতে ১০ কাঠা জমির লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠপাড়ায় এক কৃষকের ১০ কাঠা জমির ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম শফিকুল ইসলাম। তিনি কুড়ুলগাছি গ্রামের মৃত আলী আহমদের ছেলে। গত সোমবার দিনগত রাতে ঘটনাটি ঘটেছে কুড়ুলগাছি ২ নম্বর বোরিং মাঠে। 


জানা যায়, বর্গাচাষি হিসেবে শফিকুল ইসলাম ওই জমিতে লাউ চাষ করেন। এ চাষে তার মোট খরচ হয়েছিল প্রায় ২০ হাজার টাকা। ফলন আসার আগেই দুর্বৃত্তরা গাছ কেটে দেওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন। তিনি কৃষককে উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম বলেন, আমি একজন বর্গাচাষি। চাষাবাদের মাধ্যমেই আমার সংসারের সকল খরচ চলে। দুর্বৃত্তরা আমার ফলন্ত লাউ গাছ কেটে দেওয়ায় আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। এই ক্ষতি আমার জন্য অপূরণীয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)