দর্শনায় বাবু খানের পক্ষে বিশাল মিছিল

আপলোড তারিখঃ 2026-02-10 ইং
দর্শনায় বাবু খানের পক্ষে বিশাল মিছিল ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনায় বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গসংগঠনের দর্শনা থানা ও পৌর শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৫টায় এ অনুষ্ঠান শুরু হয়।


মিছিলটি দর্শনা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে রেলবাজার, পুরাতন বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পুরাতন বাজার দোয়েল চত্বরে এসে সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। চারপাশ উচ্ছ্বাসমুখর উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল ও সমাবেশকে জনসমুদ্রের আকার দিয়েছে।


দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, পৌর সমন্বয় কমিটির আলহাজ্ব মো. মশিউর রহমান, মাহবুবুল ইসলাম খোকন, নাহারুল ইসলাম মাস্টার, থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন।


বক্তারা বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে জননেতা মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে স্বাধীনতার পরবর্তি অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে।


তারা আরও বলেন, বাবু ভাইয়ের নেতৃত্বে দামুড়হুদা, দর্শনা ও জীবননগর সহ সমগ্র চুয়াডাঙ্গা-২ এলাকা আশপাশের জেলার মধ্যে অন্যতম উন্নয়নশীল এলাকা হিসেবে গড়ে উঠবে। তাই সবাইকে দলে দলে, বিএনপির পতাকা তলে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।


সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ হওয়া এ জনসমাবেশে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)