জীবননগর উথলী বাজারে পাটবোঝাই ট্রাকে আগুন

১৩ লাখ টাকার পাট পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2026-02-10 ইং
জীবননগর উথলী বাজারে পাটবোঝাই ট্রাকে আগুন ছবির ক্যাপশন:


জীবননগর উপজেলার উথলী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উথলী বাজারের অন্যতম বড় আড়ৎ ব্যবসায়ী কলিম উদ্দিনের প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পাট পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উথলী বাজারে কলিম উদ্দিনের গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে গোডাউন থেকে ট্রাকে পাট তোলার সময় অসাবধানতাবশত একটি পাটের আটি পাশের বৈদ্যুতিক সাইড লাইনের তারে লেগে মূল তারে স্পর্শ করে। এতে মুহূর্তের মধ্যেই ট্রাকের ওপর থাকা পাটে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এসময় ট্রাক চালকের বুদ্ধিমত্তায় ট্রাকটি দ্রুত উথলী বাজারের ফুটবল মাঠসংলগ্ন ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় ব্যবসায়ী, সেনেরহুদা যুব সমাজ এবং বাজারপাড়ার নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


স্থানীয়রা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য যানবাহনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনের মালিক কলিম উদ্দিন বলেন, ট্রাকে পাট লোড করার সময় দুর্ঘটনাবশত আগুন লাগে। সবাই মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকের সব পাট পুড়ে গেছে। এতে আমার প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর শূরা বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু, ইউপি সদস্য আরমান আলী, উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ফারুক হোসেন তুষার, জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)