হরিণাকুন্ডুতে জেএসসি-জেডিসি পরীক্ষায় ৩ শিক্ষকসহ ৫ ছাত্র বহিস্কার

আপলোড তারিখঃ 2017-11-15 ইং
হরিণাকুন্ডুতে জেএসসি-জেডিসি পরীক্ষায় ৩ শিক্ষকসহ ৫ ছাত্র বহিস্কার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সারাদেশে চলমান জে.এস.সি ও জেডিসি পরীক্ষা চলাকালীন ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলায় কেন্দ্র সচিব, ২ শিক্ষক ও ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন। তিনি মঙ্গলবার উপজেলার পাইলট মাধ্যমিক এ- কলেজ কেন্দ্রে আকষ্মিক পরিদর্শন করে অসদুপায় অবলম্বনের দায়ে ঐ প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখার ইলেকট্রনিক্স ও ম্যাকানিক্স বিভাগের ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এ- কলেজ কেন্দ্রে আকষ্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক এ সময় দায়িত্ব পালনে অবহেলার দায়ে কেন্দ্র সচিব আয়াতুল্লাহ হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও রকিবুল ইসলাম সহ ৫ ছাত্রকে অসৎ উপায় অবলম্বনের দায়ে বহিস্কার করেন। বহিস্কৃত ছাত্ররা হল ঐ প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখার নবম শ্রেণির ছাত্র ও চলতি বছরের জেডিসি পরীক্ষার্থী জীবন হোসেন, এজাজ আহাম্মেদ, ফরমানুর রহমান, সাইফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)