ছবির ক্যাপশন:
দর্শনার পরাণপুর গ্রামে ধানের শীষের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর শ্যালক শফিকুল ইসলাম সোহেল। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম সোহেল বলেন, ‘আমি আপনাদের সবাইকে বলছি- বাবু খান যদি ভালো মানুষ হন, তবে আপনারা তাঁকে একটি ধানের শীষে ভোট দেবেন। তিনি একজন স্বাবলম্বী ব্যবসায়ী। কারো অনুদানের ওপর নির্ভরশীল নন। তিনি নিজের অর্থায়নে আপনাদের জন্য একটি হাসপাতালসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করবেন। এমনকি নিজের টাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। বিভিন্ন এলাকায় ক্লাব করে দেব। আপনাদের ছেলে-মেয়েদের খেলার সব সরঞ্জাম আমার পক্ষ থেকে দেওয়া হবে। আপনারা বাড়ি ফিরে গিয়ে প্রতিবেশীদের বলবেন, বাবু খান একজন সাদা মনের, ভালো মানুষ। সবাইকে ধানের শীষে একটি করে ভোট দিতে অনুরোধ করবেন।’
এ নারী সমাবেশে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সমন্বয়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, পরাণপুর একতা ক্লাবের সভাপতি ইন্তাজুল ইসলাম, একতা ক্লাবের উপদেষ্টা জাকির হোসেন, বকুল মালিতা, মিলন জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান হাবু।
