চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খায়রুল ইসলামের ইন্তেকাল

জানাজায় শরীফুজ্জামানসহ নেতৃবৃন্দের অংশগ্রহণ

আপলোড তারিখঃ 2026-02-09 ইং
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খায়রুল ইসলামের ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মরহুম খায়রুল ইসলামের জানাজা নামাজে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল রোববার বাদ আছর চুয়াডাঙ্গা ঠাকুরপুর মসজিদের পাশ্ববর্তী ঈদগাহ মাঠে মরহুম খায়রুল ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


জানাজা নামাজে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার।


এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম গতকাল সকাল ৭টায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। একই সঙ্গে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)