আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে

বিএনপি ও জামায়াতের কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-08 ইং
আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ মেহেদী যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। 


অভিযানে ভাংবাড়িয়া এলাকা থেকে আগত একটি মোটরসাইকেল মিছিলে ব্যবহৃত প্রতীকের দৈর্ঘ্য নির্ধারিত ৩ মিটারের বেশি হওয়ায় নির্বাচন আচরণ বিধিমালা ৯(ক) লঙ্ঘনের অভিযোগে বিএনপির এক সমর্থক ও দলের দায়িত্বশীল ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাদেমাজু গ্রামে পৃথক অভিযানে জামায়াতে ইসলামী সমর্থক জাহাঙ্গীর আলমকে একই ধরনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অপরদিকে, আলমডাঙ্গা রূপালী ব্যাংকের সামনে অবস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে নিষিদ্ধ রঙিন ব্যানার ও সাজসজ্জা ব্যবহারের কারণে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত নেতা নুর মোহাম্মদ টিপু-কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ মেহেদী জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)