ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়া এলাকার অসুস্থ মিন্টু রহমানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। হাসাদাহ ইউনিয়নের তারনিবাস গ্রামের সন্তান ও মালয়েশিয়া প্রবাসী রাসেল এর উদ্যোগে এবং হাসাদাহ সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মিন্টু রহমানের নিজ বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তার অর্থ মিন্টু রহমানের চলমান চিকিৎসা ব্যয়ে ব্যবহারের জন্য প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর, সাংবাদিক আল আমিন, হাসাদাহ মাঝপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি সোহাগ মিয়া, সেক্রেটারি ইমন হাসান, ক্যাশিয়ার নাঈম উদ্দীন, সদস্য দেলোয়ার হোসেন, সাকিব, আল আমিন, ইয়াদুল ইসলাম, সোহরাব, শিহাব, আরাফাত রহমান ও রতন প্রমুখ। এলাকাবাসী এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
