চুয়াডাঙ্গায় পোলিং এজেন্টের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ

আইন মেনে দায়িত্ব পালনের আহ্বান ডিসির

আপলোড তারিখঃ 2026-02-08 ইং
চুয়াডাঙ্গায় পোলিং এজেন্টের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 


এসময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘আপনাদের আইন মেনে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের যারা পোলিং এজেন্ট থাকবে, তাদের সতর্ক থাকার প্রশিক্ষণ দিবেন। আইনের মধ্যে থেকেই তারা কাজ করবে, সে বিষয়ে নজর রাখবেন।


পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে পোলিং এজেন্টরা আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)