ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স খন্দকার স্যানিটারীর স্বত্বাধিকারী কেএফ রহমান শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসর নামাজের পর আন্দুলবাড়ীয়া বাজারে মরহুমের সহোদর, অ্যাপোলো সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি খন্দকার শহিদুল ইসলামের বাসভবনের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের সহোদর খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম শাহীন খন্দকারের স্মৃতিচারণ ও সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘জাগো আন্দুলবাড়ীয়া’ সংগঠনের সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের বিশেষ তবারক বিতরণ করা হয়।
