জীবননগরের শাখারিয়ায় পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান

আমরা কারচুপি করব না, করতেও দিব না

আপলোড তারিখঃ 2026-02-07 ইং
জীবননগরের শাখারিয়ায় পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী, জেলা বিএনপি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু (বাবু খান) বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব। প্রথম ধাপ হচ্ছে যাকে খুশি তাকে দিব। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি যদি কোনো দলের সমর্থক হন, সেই দলের প্রার্থীকে ভোট দিবেন। সেই দলের মার্কাকে ভোট দিবেন।’ গতকাল শুক্রবার রাতে জীবননগর উপজেলার শাখারিয়ায় পথসভায় এসব কথা বলেন বাবু খান।


    ধানের শীষের প্রার্থী আরও বলেন, দীর্ঘদিন পরে এমন একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি দল সবাই চাচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হোক। আবার সবাই আশঙ্কাও করছে ভোটে কোনো কারচুপি হয় কি না। এই যে আপনাদের এখানে আসতে দেরি হলো, এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচনের দিন কোনো ধরনের যেন কারচুপি না হয়, সে জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রযুক্তিটা কী? বডি ক্যাম..বডি ক্যাম মানে হচ্ছে শরীরে ক্যামেরা লাগানো থাকবে। কাদের? সরকারি কর্মকর্তা এবং পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যে এলাকায় নির্বাচনের দায়িত্ব পালন করবে।


জেলা বিএনপির সভাপতি বলেন, ‘আমাদের ভেতর আশঙ্কা আছে না? আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা কারচুপি করবে। একটু হলেও আছে। আবার প্রতিপক্ষ যারা আছে তারাও ভাবছে আমরা কারচুপি করার চেষ্টা করব। আমরা কারচুপি করব না, করতেও দিব না। এই দেরিটা হলো, এই বডিতে যে ক্যামেরা লাগাবে, সে প্রযুক্তিটা কীভাবে কাজ করবে, সেটা দেখার জন্য প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে, আইনশৃঙ্খলা বাহিনীসহ এখানে ক্যামেরা থাকবে। সুতরাং এ ব্যাপারেও আমার মতামত দিতে হচ্ছে। তাই দিলাম। আমি বলেছি, অবশ্যই আমি চাই। কেন চাই, কারণ আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আমরা রাজনৈতিক ক্ষমতায় বিশ্বাস করি। মানে আপনার ভোট দেওয়ার অধিকার, আমার ভোট দেওয়ার অধিকার। তো আপনার ভোটটা যেন অন্য কেউ দিতে না পারে। আমার ভোটটা যেন অন্য কেউ দিতে না পারে। এটা যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সে যেন ধরা পড়ে। এটার জন্য এই ক্যামেরার ব্যবস্থা।’


এসময় বাবু খান বলেন, ভোটারদের একটা অংশ আছে, যাদের ভোট নিয়ে এত চিন্তা নাই। তারা ভোট দেবেন কোনো জায়গায়, সেটা সিদ্ধান্ত নেয় ৫ দিন আগে, ৭ দিন আগে। সেই সিদ্ধান্ত নেওয়ার সময়টা এখন আসছে। যারা এখন সিদ্ধান্ত নেবেন, তাদের আমরা বলি ভাসমান ভোটার। ভাসমান ভোটারগুলো যেন ধানের শীষের পক্ষে ভোট দেয়, সে জন্য সচেতন হতে হবে। আগামী ৫ দিন বাড়ি বাড়ি যেতে হবে। এটা নিয়ে কাজ করতে হবে। আর সবার আগে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকাল সকাল ভোট কেন্দ্র যাবেন।’


পথসভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ওসমান গণি, সাধারণ সম্পাদক মো. বদর উদ্দীন বাদল, সহসভাপতি মো. বিপ্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক মো. ইমরান হাসান টিটু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)