ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদনের জন্য ২৬ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এ মামলা সংক্রান্তে তদন্ত কর্মকর্তা আদালতে কোন প্রতিবেদন দাখিল করেনি। সেজন্য ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক মামলার নথি পর্যালোচনা করে নতুন করে এ তারিখ ধার্য করেন। এ নিয়ে ৫২ বার প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইল এ মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আটজন আসামি। মামলার অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হয়। তবে তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
