ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ওয়ার্ড বিএনপির নেতা মো. কলম উদ্দিনের বাসভবনে আয়োজিত এ সমাবেশে বিএনপির নারী নেত্রী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মিয়া।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হজরত আলী সর্দার, জীবননগর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখলাছুর রহমান রাসেল, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাশেম এবং জীবননগর উপজেলা বিএনপির নেতা মো. আরিফ হোসেন। এছাড়াও বাঁকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপির নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়ে আসছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। বক্তারা চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
