আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-06 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ মেহেদী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আইলহাস লক্ষ্মীপুর বাজার এলাকায় হেলমেটবিহীন অবস্থায় তিনজন একই মোটরসাইকেলে চলাচলের অপরাধে মো. সাকিবকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজার এলাকায় সড়কের ওপর মোটরসাইকেল রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. মাসুদ রানাকে ১০০ টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ মেহেদী বলেন, জনস্বার্থে ও সড়ক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)