মাথাভাঙ্গা ব্রিজের ভাঙা সুরক্ষা দেওয়াল মেরামত করল ছাত্রদল

আপলোড তারিখঃ 2026-02-06 ইং
মাথাভাঙ্গা ব্রিজের ভাঙা সুরক্ষা দেওয়াল মেরামত করল ছাত্রদল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার সংলগ্ন পুরাতন মাথাভাঙ্গা ব্রিজের ভাঙা সুরক্ষা দেওয়াল মেরামত করায় প্রশংসা কুড়াচ্ছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রিজটির ভাঙা অংশ নজরে আসে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান সাজুর। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তিনি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সঙ্গে বাঁশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে ভাঙা দেওয়ালটি অস্থায়ীভাবে মেরামত করেন। স্থানীয়রা জানান, দ্রুত নেওয়া এই উদ্যোগ বড় ধরনের দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করেছে।


শাহিদুজ্জামান সাজু বলেন, ‘সকালে ব্রিজের অবস্থা দেখে আমি নিজেই সংস্কারের সিদ্ধান্ত নিই। আমাদের নেতা-কর্মীদের সহযোগিতায় দ্রুত কাজটি সম্পন্ন হয়েছে। দুর্ঘটনা এড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এটি করেছি।’ এসময় উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন ছাত্রদলের তকিম, রাহুল, সানজু, লিমন, বাতাশ, হাসিব, শিহাবসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)