মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, গতকাল বুধবার ভোর ৫টা ১৫ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭২-আর হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামের মো. কবিরের জমির পাশে কাঁচা রাস্তা থেকে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৮টা ৪৫ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ ফয়সালের ভুট্টাক্ষেত থেকে নায়েক মোঃ মাসুদ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এর আগে সকাল আনুমানিক ৮টায় উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়া বেলা ১১টায় বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬২/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূঘাপুর গ্রামের আলাউদ্দিনের মেহগনি বাগান থেকে সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫০ বোতল ভারতীয় মাদকদ্রব্য (উইনসিরেক্স ও এসকাফ কফ সিরাপ) উদ্ধার করা হয়।


এদিকে আগের দিন মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৯-আর হতে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)