আন্দুলবাড়ীয়ার স্যানিটারী ব্যবসায়ী খন্দকার শাহিনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
আন্দুলবাড়ীয়ার স্যানিটারী ব্যবসায়ী খন্দকার শাহিনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

জীবননগর আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট স্যানিটারী ব্যবসায়ী কে এফ রহমান শাহীন খন্দকার (৫০) ইন্তকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার যোহর নামাজের পর আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারে সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উক্ত কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।


জানাজয় উপস্থিত ছিলেন প্রয়াত শাহীন খন্দকারের সহোদর বিশিষ্ট শিল্পপতি খন্দকার শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিণ্টু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হযরত মাওলানা শরিফুল ইসলাম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনসহ আত্মীয়-স্বজন ও মুসল্লিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)