রেইন ট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ ২৬ নভেম্বর

আপলোড তারিখঃ 2017-11-15 ইং
রেইন ট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ ২৬ নভেম্বর ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানী বনানীর দ্যা রেইন ট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের মামলায় সাফাত আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক শফিউল আজম এর আদালতে রাষ্ট্রপক্ষ বাদীকে হাজির করেন। এরপর বাদীকে আসামি নাঈম আশরাফের আইনজীবী জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী ২৬ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। সাক্ষ্যগ্রহন সময় এ মামলার পাঁচ আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে পুলিশ কারাগার থেকে আদালতে হাজির করে। উল্লেখ্য, এ বছরের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করে বনানী থানায় ধর্ষণের মামলা করেন দুই ভুক্তভোগী। ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী করা হয়। ১৩ জুলাই ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামি সাফাত ও নাঈমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারা এবং অপর আসামিদের বিরুদ্ধে ৯ (১) এর ৩০ ধারায় অভিযোগ গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)