হরিণাকুণ্ডুতে যৌথ বাহিনীর বিশাল মহড়া, নির্বাচনী মাঠে কঠোর প্রশাসন

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
হরিণাকুণ্ডুতে যৌথ বাহিনীর বিশাল মহড়া, নির্বাচনী মাঠে কঠোর প্রশাসন ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে রাজপথে নেমেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ইউনিয়নে এক বিশাল নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়। হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে এই সমন্বিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি শক্তিশালী বহর অংশ নেয়।


গতকাল বুধবার সকাল ৯টা থেকে উপজেলার একতারা মোড় এলাকা থেকে শুরু হওয়া মহড়াটি পর্যায়ক্রমে ফলসী, রঘুনাথপুর, ভায়না, জোড়াদাহ, তাহেরহুদা ও দখলপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এসময় যৌথ বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।


মহড়া চলাকালীন নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সাংবাদিকদের জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান ও তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)