জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ছবির ক্যাপশন:

জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গত মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু জীবননগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রিপন হোসেন। সঞ্চালনা করেন অসিম সাঈদ।


নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সহসভাপতি শেখ শহীদ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।
উল্লেখ্য, দৈনিক যুগান্তরের জীবননগর প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিককে সভাপতি এবং আজকের পত্রিকার জীবননগর প্রতিনিধি রিপন হোসেনকে সাধারণ সম্পাদক করে গত ৫ ডিসেম্বর দুপুরে জীবননগর প্রেসক্লাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ডিএম মতিয়ার রহমান, ফেরদৌস ওয়াহিদ, আজিজুর রহমান, হাসান ইমাম, আল আমিন মোল্লা, ওমর ফারুক, আহাম্মদ সগীর, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, ইয়াসিন উল্লাহ, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)