চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

দায়িত্বশীল ও জনমুখী রাজনীতি করতে হবে

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় জ্বিনতলা মল্লিকপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় প্রতীক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি জনগণের ভোটের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপসহীন অবস্থান নিয়েছেন। তার ত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


শরীফুজ্জামান শরীফ আরও বলেন, আজ তিনি আমাদের মাঝে না থাকলেও কোটি মানুষের হৃদয়ে তিনি জীবন্ত প্রেরণার উৎস হয়ে আছেন। তার রুহের মাগফিরাত কামনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে। একই সঙ্গে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে বিএনপির নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল ও জনমুখী রাজনীতি করতে হবে। তিনি বলেন, বর্তমান দুঃসময়ে জনগণ ন্যায়বিচার ও সুশাসনের জন্য অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে। এই দোয়া ও মিলাদ মাহফিল আমাদের সেই সংগ্রামে নতুন শক্তি যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিল্টন আহমেদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির নেতা হাসান আলী, বিএনপি নেতা আখতারুজ্জামান আখতার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের সহসভাপতি নাইম হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্লব আহমদ, যুবদল নেতা সুমন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিবন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শোভন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আল-আমীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)