ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। গতকাল বুধবার অনুষ্ঠিত এ গণসংযোগকালে তিনি বলেন, চুয়াডাঙ্গা পৌর শহরের নাগরিকরা বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক এবং নাগরিক সেবার চরম অব্যবস্থাপনায় অতিষ্ঠ। এসব সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ হলো হাতপাখা মার্কার সৎ ও নীতিবান নেতৃত্বকে বিজয়ী করা।
তিনি আরও বলেন, হাতপাখা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি ইনসাফ, ন্যায় ও জনকল্যাণের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই চুয়াডাঙ্গা শহরে শান্তি, নিরাপত্তা ও নৈতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। নির্বাচিত হলে পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মাওলানা জহুরুল ইসলাম আজিজী শহরের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উদ্দেশে বলেন, একটি সুন্দর, নিরাপদ ও দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা গড়তে আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, ছাত্র ও যুব সম্পাদক মো. ফাইম ফয়সাল, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি মীর শফিউল ইসলাম, পোলিং এজেন্ট সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আলী, মিডিয়া সমন্বয়ক আবু বকর সিদ্দিক, যুব আন্দোলন সেক্রেটারি মারিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখা সভাপতি আবুল কাশেম, সেক্রেটারি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা
