দর্শনায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছাত্রশিবিরের প্রচারণা

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
দর্শনায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছাত্রশিবিরের প্রচারণা ছবির ক্যাপশন:

দর্শনায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড থেকে দর্শনা রেলবাজার পর্যন্ত এ প্রচারণা চালানো হয়। প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি মো. সাগর আহমেদ, জেলা ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন, দর্শনা থানা সেক্রেটারি সাব্বির রহমান বাধনসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে জনগণকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান করছি। গণভোটে ‘হ্যাঁ’ বলুন আগামীর সুন্দর বাংলাদেশ গড়ুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)