দর্শনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
দর্শনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ছবির ক্যাপশন:

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে বারাদী এলাকায় সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সুজন সড়ক পার হচ্ছিল। এসময় চলমান সড়ক সংস্কারকাজের সঙ্গে যুক্ত একটি পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়দের অভিযোগ, সড়কে কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং যানবাহন চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।


ঘটনার খবর পেয়ে পারকৃষ্ণপুরুমদনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে ছেলেটির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)