আলমডাঙ্গার আইলহাঁস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2026-02-03 ইং
আলমডাঙ্গার আইলহাঁস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস-লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন।


সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক তাইজাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, শৃঙ্খলাবোধ তৈরি করে এবং সুস্থ মানসিকতা গড়ে তোলে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুজামেল হোসেন মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানারা খাতুন, শিক্ষক মানোয়ার হোসেন, আব্দুল রহমান, ইকবাল মাহমুদ, তানভীর আহমেদ, আব্দুল খালেক, নাজমা খাতুন, মামুন-উর-রহমান, সেলিমুজ্জামান, শাহীন আলম, নয়ন হোসেন, সুশান্ত চন্দ্র শর্মাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল রানা। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)