ঝিনাইদহে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ

আপলোড তারিখঃ 2026-02-01 ইং
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ ছবির ক্যাপশন:

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহিলা সমাবেশ করেছে। সমাবেশগুলোতে বক্তারা দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গঠন এবং কোরআন-সুন্নাহভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। গতকাল শনিবার সকাল ৯টায় হলিধানী কমিউনিটি সেন্টারে, বেলা ১১টায় উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এবং সাড়ে ১২টার দিকে সুরাট ইউনিয়নের কাষ্ঠসাগরা গ্রামে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর বলেন, দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও অবিচার আজ মহামারিতে পরিণত হয়েছে। এসব থেকে মুক্তি পেতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে আসতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)