শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জীবননগরে বিজিবির সভা

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান

আপলোড তারিখঃ 2026-02-01 ইং
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জীবননগরে বিজিবির সভা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবননগরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং বিজিবির কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গুজব, উত্তেজনা কিংবা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে। সভায় বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, সম্প্রীতি বজায় রাখা ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)