ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঢোলমারী গ্রামের একটি লিচু বাগান থেকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান মোল্লাপাড়া গ্রামের আব্দুল রবের ছেলে ফরহাদ শেখ (২২), আনন্দ মিয়ার ছেলে আপন (২১) এবং একই গ্রামের ফারুক শেখের ছেলে রাশেদ শেখ (৩৫)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
