জীবননগরে ৮ খাচি ডিম নিয়ে প্রতারকচক্র উধাও

আপলোড তারিখঃ 2017-11-15 ইং
জীবননগরে ৮ খাচি ডিম নিয়ে প্রতারকচক্র উধাও ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে একটি দোকান থেকে ৮ খাচি ডিম নিয়ে এক প্রতারক উধাও হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর গুড় বাজারে দত্ত স্টোর থেকে এক প্রতারক চক্র জীবননগর বাজারের শাহিন গার্মেন্টেসের নাম করে ৮ খাচি ডিম নিয়ে এক প্রতারক চক্র উধাও হয়। দত্ত স্টোরের মালিক সৈলৈন দত্ত অভিযোগ করে বলেন, গতকাল সকালে একজন ব্যক্তি শাহিন গার্মেন্টেসের মালিকের নাম করে ১০মিনিট পরে টাকা দেয়ার কথা বলে ৮ খাচি ডিম নিয়ে যায়। যায় যার মুল্যে ১ হাজার ৬ শত টাকা। আমি তার সাথে আমার দোকানের ছেলেটাকে পাঠায়, প্রায় আধা ঘন্টা পর আমার দোকানে থাকা ছেলেটি দোকানে টাকা না নিয়ে ফিরে আসে। আমি টাকার কথা বললে সে বলে ওই লোকটা আমাকে বললো তুমি এখানে বস আমি গাড়িতে ডিম থুয়ে টাকা নিয়ে আসছি। এই বলে সে পালিয়ে যায়। এ সময় আমি শাহিন গার্মেন্টস নামের কোন দোকান আছে কি না জানতে গেলে দেখি এ নামে বাজারে কোন দোকান নেই, আমি দ্রুত ছুটে গেলে তাকে আর দেখতি পায়নি। অবশেষে জীবননগর পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখতে পাই একজন ব্যক্তি ৮ খাচি ডিম মাথায় করে নিয়ে চুয়াডাঙ্গার দিকে করিমনযোগে পালিয়ে যায়। এদিকে দিনের বেলা ব্যবসায়ীকে বোকা বানিয়ে ডিম নিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)